জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

2025-11-03T14:14:20+00:00
2025-11-03T14:14:20+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নিম্নচাপের প্রভাবে জয়পুরহাটে আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:১৪ পিএম 
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত তিনদিনের টানা বৃষ্টি ও হালকা দমকা বাতাসে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার মাঠে আমন ধানসহ শীতকালীন সবজি, আখ ও আগাম জাতের আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছেন জেলার কৃষকরা।

জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, আধাপাকা ও পাকা আমন ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। নিচু জমিতে বৃষ্টির পানি জমে থাকায় পাকা ধানের শীষ পানির নিচে ডুবে গেছে। এতে ধান কাটা ও ঘরে তোলা আরও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি পানিতে ইটভাটারও ব্যাপক ক্ষতি হয়েছে।

সদর উপজেলার তাজপুর গ্রামের কৃষক হাসান আলী বলেন, ধান কাটার ঠিক আগে এমন বৃষ্টি হবে ভাবিনি। পানিতে ডুবে ধান নষ্ট হচ্ছে, আর এখন শ্রমিক খরচও বাড়বে।

কেশবপুর গ্রামের স্কুল শিক্ষক গোলাম নবী জানান, বৃষ্টি ও বাতাসে মাঠের নিচু জমি ও রাস্তার ধারের জমিতে পানি জমে ধান, আখ ও রবিশস্যের বেশি ক্ষতি হয়েছে। শীতকালীন সবজিও অনেক নষ্ট হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম সাদেকুল ইসলাম বলেন, অসময়ের বৃষ্টিতে রোপা আমন প্রায় ৩৭৪ হেক্টর, রবি শস্য ২৭ হেক্টর, পেঁয়াজ ১৩ হেক্টর ও মরিচ ৭.৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]