রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

2025-04-24T18:24:05+00:00
2025-04-24T18:24:05+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রাজবাড়ীতে ডিপ্লোমা ডিগ্রীকে স্নাতক মর্যাদার দাবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৬:২৪ পিএম 

রাজবাড়ীতে বৃহস্পতিবারডিপ্লোমা ডিগ্রীকে স্নাতকের (পাস কোর্স) দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের সামনে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানবন্ধনের আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শির্ক্ষার্থী মানিক মিয়া, আমিনুল ইসলাম, রোমান হোসেন, প্রথম বর্ষের শিক্ষার্থী কোকিলা দেবনাথ ও বিজয় বিশ্বাস। কর্মসূচিতে সংগঠনের শতাধিক সদস্যরা অংশগ্রহণ করে। এসময় ‘ বৈষম্যেও ঠাঁই নাই, ডিপ্লোমাদের ডিগ্রী চাই, এসো বোন এসো ভাই ডিপ্লোমাদের ডিগ্রী চাই, এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে’ প্রভৃতি  স্লোগান দেওয়া হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমাদের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। আমরা সকলেই এইসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে এই ডিপ্লোমাতে ভর্তি হই। কিন্তু আমাদের সার্টিফিকেটের মান ডিগ্রীর সমমান নয়। এটা একটা বড় ধরনের বৈষম্য। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।
 


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]