ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

2025-11-09T17:02:17+00:00
2025-11-09T17:02:17+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির সভা
মাদক ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের ওপর জোর
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:০২ পিএম 
ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। 

সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব, বিজিবির কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

তিনি আরও বলেন, যানবাহন চলাচল শৃঙ্খলায় আনা, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ এবং মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও ধর্মীয় নেতাদেরও সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সভায় জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]