দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

2025-11-10T15:13:33+00:00
2025-11-10T15:13:33+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে দুদকের গণশুনানি: ১২৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩০ অভিযোগ
শতাধিক নিষ্পত্তি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৩:১৩ পিএম 
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দুদকের কমিশনার (তদন্ত) মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজী। 

তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, জনগণের ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব। কোনো রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত প্রভাবে কেউ দুর্নীতির পথে হাঁটবে না—এটাই আমাদের প্রত্যাশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহা. নুরুল হুদা এবং জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। গণশুনানিতে বক্তব্য রাখেন দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আতাউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সরকারি ও বেসরকারি ১২৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩০টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে শতাধিক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়।

দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়, জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]