মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

2025-11-11T14:17:47+00:00
2025-11-11T14:17:47+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মুকসুদপুরে গণপিটুনিতে গরু চোর নিহত, আহত ৭
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:১৭ পিএম 
গোপালগঞ্জের মুকসুদপুরে গণপিটুনির ঘটনায় শামিম মিয়া (৪২) নামে এক গরু চোর নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। 
মঙ্গলবার ভোর রাতে উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শামিম মিয়া মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে।

আহতরা হলেন—বরিশাল সদর উপজেলার হাশেমের ছেলে লিটন (৩০), উজিরপুর থানার সকরাইল গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩২), বাবুগঞ্জ থানার চর ফতেপুর গ্রামের আ. লতিব সরদারের ছেলে মো. ইলিয়াছ সরদার (৩৫), বগুড়া সদর উপজেলার মালগ্রামের বাদশা শেখের ছেলে ফারুক শেখ (৪৫), একই উপজেলার রসুলপুর গ্রামের আকমলের ছেলে সোহাগ (৪১), নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার পাথড়া গ্রামের বিনোদ সরকারের ছেলে বিপ্লব সরকার (৩২) এবং কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার পূর্বধলা গ্রামের হোসেন মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৪৫)।

আহত সাতজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে লখাইড়চর গ্রামের মো. ঝিল্লু কাজীর বাড়ির গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে করে পালাচ্ছিল চোরচক্রটি। ট্রাকটি পশারগাতী ইউনিয়নের হাজী গ্রামে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। 

তারা গরুসহ আটজনকে ধরে গণপিটুনি দেয় এবং রাস্তায় ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য সাতজন পুলিশি পাহারায় চিকিৎসা নিচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতির কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]