দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2025-11-15T14:22:46+00:00
2025-11-15T14:22:46+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ট্রাভেল এজেন্সি খাত রক্ষায় খসড়া অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলের দাবি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:২২ পিএম 
রাজধানীতে আয়োজিত মানববন্ধনে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৫ (খসড়া)-এর কয়েকটি ধারা বাতিলের দাবি জানিয়েছেন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সাধারণ সদস্যরা। তাদের অভিযোগ, নতুন আইন উদ্যোক্তা ও ট্রাভেল শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং লাখো মানুষের জীবিকা হুমকির মুখে ফেলবে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ভিক্টরির সামনে ‘আটাব সাধারণ সদস্যবৃন্দ’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, আটাব কমিটি বাতিল করে সংগঠনকে দুর্বল করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। এমন সময়ে খাতবিরোধী ধারা প্রণয়ন হলে পুরো শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধনে অংশ নেওয়া সদস্যরা স্লোগান দেন— ‘যে আইন জীবিকা কেড়ে নেয়, তা জনগণের জন্য নয়’, ‘বিটুবি বন্ধ নয়, সমাধান চাই’, ‘আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই—তবু কেন ব্যবসা বন্ধের আইন’, ‘অবৈধ আইন নয়, ট্রাভেল এজেন্সি বাঁচার আইন চাই’, ‘সকল ট্রাভেল এজেন্সির জন্য এয়ার টিকিট উন্মুক্ত করতেই হবে’।

আটাবের সাধারণ সদস্যরা বলেন, প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৫ এ কিছু ধারা রয়েছে, যা ট্রাভেল ট্রেডের বাস্তবতা বিবেচনায় ‘চরম অযৌক্তিক’।

তাদের দাবি অনুযায়ী, সবচেয়ে সমস্যা সৃষ্টি করবে তিনটি প্রস্তাব—

অফলাইন ট্রাভেল এজেন্সির জন্য ১০ লাখ টাকা জামানত:

বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি এজেন্সিগুলোর পক্ষে তফসিলি ব্যাংকে ১০ লাখ টাকা জামানত রাখা সম্ভব নয়। এতে তাদের টিকে থাকার পথ সংকুচিত হবে এবং বহু প্রতিষ্ঠান বন্ধ হতে বাধ্য হবে।

এক এজেন্সির সঙ্গে অন্য এজেন্সির টিকিট ক্রয়-বিক্রয় নিষিদ্ধকরণ:

এটি শিল্পের স্বাভাবিক চেইন ভেঙে দেবে বলে মন্তব্য করেন তারা। এতে সেবা কমে যাবে, যাত্রীরা ভোগান্তিতে পড়বেন এবং ছোট ব্যবসা হুমকির মুখে পড়বে।

জেল ও জরিমানা বৃদ্ধির প্রস্তাব:

বক্তারা বলেন, অযৌক্তিক জরিমানা ও শাস্তি বৃদ্ধির মাধ্যমে হয়রানি বাড়বে। পূর্বের বিধান বহাল রাখা উচিত।

তারা আরও বলেন, অনলাইন ট্রাভেল এজেন্টদের অনিয়ম থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু কোনো নিরপরাধ ব্যবসায়ী যেন সমস্যায় না পড়ে তা নিশ্চিত করতে হবে।

সাধারণ সদস্যরা অভিযোগ করেন, আটাব কমিটি বাতিল করা হয়েছে এমন সময়ে, যখন সরকারের সঙ্গে দরকষাকষি করার মতো শক্তিশালী নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন। একটি সিন্ডিকেট-চালিত নীলনকশার মাধ্যমে সংগঠনকে দুর্বল করা হচ্ছে বলে দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে ব্যবসাবান্ধব আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। ট্রাভেল এজেন্সি ব্যবসার স্বার্থবিরোধী কয়েকটি ধারা বাতিল করতে হবে এবং উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা দূর করতে হবে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার জানান, বিমান পরিবহণ ও ভ্রমণ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে উপদেষ্টা পরিষদ ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ–২০২৫’ এবং ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ–২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]