চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

2025-11-16T13:57:28+00:00
2025-11-16T13:57:28+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চুয়াডাঙ্গায় নারীর টাকা ছিনতাই, একজন আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:৫৭ পিএম 
চুয়াডাঙ্গায় এক ভিখারির টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। 

রোববার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম প্রতাপ সেন (৩৫)। তিনি যশোরের চুরামনকাঠি এলাকার মৃত লক্ষণ সেনের ছেলে।

স্থানীয়রা জানান, আলমডাঙ্গার এক অসহায় নারী তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে সাহায্য তুলছিলেন। দুপুরে একাডেমি মোড়ে পৌঁছালে প্রতাপ তার টাকার ব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করে। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রতাপকে ধরে পুলিশে খবর দেয়। পরে সদর থানার পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

ওই নারী জানান, তার মেয়ে গুরুতর অসুস্থ এবং তিনিও দীর্ঘদিন ধরে অপারেশনের পর শারীরিকভাবে দুর্বল। সকালে শহরে ঘুরে যা সাহায্য পান, তা নিয়ে বাড়ি ফিরছিলেন। একাডেমি মোড়ে হঠাৎ প্রতাপ এসে জোর করে তার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে তিনি চিৎকার করেন এবং এলাকাবাসী এসে তাকে আটক করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতাপ জানায় সে তিন দিন ধরে না খেয়ে ছিল এবং ক্ষুধার তাড়নায় এমন কাজ করেছে। মানবিক বিবেচনায় তাকে প্রথমে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]