ফেনী প্রতিনিধি

সারাদেশ

2025-11-17T15:04:48+00:00
2025-11-17T15:36:01+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বিচারপতি গোলাম মর্তুজার বাড়িতে নিরাপত্তায় পুলিশ মোতায়েন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:০৪ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৩:৩৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে ঘিরে ফেনীর ফুলগাজীতে সরব আছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও প্রশাসন পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের বাড়িতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা প্রশাসন বাড়ির চারপাশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বাড়ির সামনে অবস্থান নেন। 

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা যে কোনো পরিস্থিতিতে সহায়তার জন্য সেখানে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। এলাকার বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া, স্লোগান ও মিছিল করতে দেখা গেছে। তরুণ কর্মীদের অংশগ্রহণে এসব মহড়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

যদিও পরিস্থিতি শান্ত রয়েছে, তবুও প্রশাসন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল আরও জোরদার করেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়িতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ির চারপাশে পুলিশ মোতায়েনের পাশাপাশি রয়েছে বিশেষ নজরদারি।’

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]