গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

2025-11-21T16:00:37+00:00
2025-11-21T16:00:37+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গাজীপুরে ভূমিকম্পে পোশাক কারখানায় হুড়োহুড়ি-আতঙ্ক
শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:০০ পিএম 
গাজীপুরে ৫.২ মাত্রার ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বিভিন্ন পোশাক কারখানায় হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা গুলো ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের মুহূর্তে উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। এ অবস্থায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এছাড়া গাজীপুর মহানগরীর বাসন, টঙ্গী ও জেলার শ্রীপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

জানা যায়, কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন, টঙ্গী, জয়দেবপুর ও জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াজুড়ে হঠাৎ মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পায়। কলড্রপ ও নেটওয়ার্ক অস্থিরতার পাশাপাশি কোনাবাড়ী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, কড্ডা ও সালনাসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায়ও আতঙ্ক দেখা দেয়। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। অনেক প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখে।

ভূমিকম্পের দোলায় ভবন কাঁপতে শুরু করলে শ্রমিকরা দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। এসময় ধাক্কাধাক্কি, পদদলিত ও অতিরিক্ত ভয়ে বহু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। মহানগরীর বাসনের ইটাহাটা এলাকায় স্থানীয় কোস্ট টু কোস্ট কারখানায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৩শ’ এর অধিক শ্রমিক আহত হন। তাদের কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী বিসিক এলাকার ফ্যাশন প্লাস কারখানায় ঘটনার সময় গেট বন্ধ ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। আতঙ্কে শ্রমিকরা একযোগে বের হওয়ার চেষ্টা করলে পদদলিত হয়ে অন্তত অর্ধশত শ্রমিক আহত হন। আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তারেক হাসান বলেন, ভূমিকম্পের পর থেকে বিপুল সংখ্যক শ্রমিক চিকিৎসা নিতে আসছেন। সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে বলা কঠিন।

শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক ও ডেনিমিক্স লিমিটেড কারখানায়ও একই ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। 

শ্রমিকরা অভিযোগ করেন, দুলুনি শুরু হলে গেট খুলতে দেরি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে অসংখ্য শ্রমিক আহত হন। তাদের মধ্যে অনেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা টিএস শফিকুল ইসলাম জানান, বিভিন্ন কারখানা থেকে শতাধিক শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন।

এদিকে, বাসন থানা এলাকায় কোজিমা লিরিক কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৭-৮ জন শ্রমিক আহত হন। ভূমিকম্পের সময় গাজীপুর মহানগরীর টঙ্গী, জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়া অঞ্চলে নেটওয়ার্ক অস্থিরতা তৈরি হয়। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান সাময়িক ভাবে কার্যক্রম স্থগিত করে ও কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইশরাত জাহান এ্যানি বলেন, এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শ্রমিকদের মধ্যে আতঙ্কের কারণে ব্যাপক আহত হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস মাঠে রয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. আলম হোসেন জানান, বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কিছু শ্রমিক হুড়োহুড়িতে আহত হয়েছেন। আমাদের টিম ঘটনাস্থলগুলোতে নজরদারি করছে। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসছে।

ভূমিকম্পের পরও অনেক কারখানায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও জরুরি করণীয় সম্পর্কে স্পষ্ট নির্দেশনার অভাব নিয়ে শ্রমিকদের ক্ষোভও দেখা গেছে।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]