খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

2025-11-28T17:12:51+00:00
2025-11-28T17:12:51+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
খাগড়াছড়িতে ক্রিকেট দলকে ক্রীড়া সামগ্রী বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:১২ পিএম 
খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। 

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সেনা জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম। 

এতে তরুণ খেলোয়াড়দের হাতে ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। সেনাবাহিনী বরাবরই পাহাড়ের তরুণদের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম এবং জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়রাও আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিনিধি/আরএইচ/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]