দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

2025-11-30T16:21:09+00:00
2025-11-30T16:21:09+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
স্বল্প সময়ের মধ্যেই দিনাজপুর মেডিকেল কলেজে নতুন শিক্ষক নিয়োগ
দিনাজপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:২১ পিএম 
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, ১৯৭৯ সালে দিনাজপুরসহ দেশে ৫টি মেডিকেল কলেজ নির্মাণ করা হয়। সে সময় এসব কলেজে আসনসংখ্যা ছিল ৫০টি। বর্তমানে তা বেড়ে ২০০তে উন্নীত হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক দুইটি হোস্টেল নির্মান করা হচ্ছে। এর নির্মাণ কাজ সমাপ্ত হলে এখানে ৮ শতাধিক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে। এছাড়া দিনাজপুর মেডিকেল কলেজে শিক্ষক সংকট রয়েছে। প্রস্তাবনা পাওয়ার  পর স্বল্প সময়ের মধ্যে কলেজে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর মেডিকেল কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমান, দিনাজপুর মেডিকেল  কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক  ডা. মোঃ মোজাম্মেল হক। এ সময় মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত আধুনিক সুবিধাসম্বলিত হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় ১০টি মেডিকেল কলেজের ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের অধীন দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য এই হোস্টেল নির্মাণ করা হবে।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. নাজমুল হোসেন দিনাজপুর মেডিকেল কলেজে পৌঁছলে ড্যাব দিনাজপুর শাখার নেতৃবৃন্দ ও সন্ধানীর পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি দিনাজপুর মেডিকেল কলেজের সার্বিক পরিস্থিতি দেখে কলেজের অধ্যক্ষ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]