খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

2025-11-30T17:22:26+00:00
2025-11-30T17:22:26+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আন্তরিকতার অভাবে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর: সংবাদ সম্মেলনে জেএসএস নেতাদের অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:২২ পিএম 
আন্তরিকতার অভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে হয়নি অভিযোগ এনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) নেতারা বলেছেন, চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার ফলে পাহাড়ে স্থায়ী শান্তি এখনো ফিরেনি। চুক্তির ৭২টি ধারার মধ্যে ৭২ টি ধারার মধ্যে ১৫টি আংশিক, ৯টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়াধীন এবং ৩৪টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে দাবি করেছে জেএসএস নেতারা। বাকি ধারাগুলো এখনো বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা।

রোববার (৩০ নভেম্বর) সকালে খাগড়াছড়ির তেঁতুলতলায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত চুক্তির ২৮ বছর উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তারা এ অভিযোগ করেন। এতে বক্তারা আরো অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরতদের মধ্যে অবিশ্বাস সৃষ্টির করে পাহাড়ে শান্তি বিনষ্টের চেষ্টা জারি রাখা হয়েছে। যারাই ক্ষমতায় ছিলো তাদের সকলের আন্তরিকতার অভাব ছিলো দাবি জেএসএস নেতাদের।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা, সহ-সাধারন সম্পাদক সুদর্শন চাকমা, রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুপিটার চাকমা।

এছাড়া খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভা কুমার চাকমা, সাধারন সম্পাদক প্রীতি খীসা, খাগড়াছড়ি সদর থানা কমিটি সভাপতি সুনীল চাকমা, পিসিপির সভাপতি সুজন চাকমা ঝিমিট, যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চাকমা, মহিলা সমিতির সাধারন সম্পাদক রত্মা তঞ্চগ্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি আটাশ বছর অতিক্রান্ত হলেও সুদীর্ঘ সময়েও পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই তৃতীয়াংশ ধারাগুলোই অবাস্তবায়িত অবস্থায় রয়ে গিয়েছে। একই সাথে ২০০৯ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরকারী আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দীর্ঘ এক যুগের অধিক রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি।

তারা আরো জানান, '২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারও চুক্তি বাস্তবায়নের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি জানিয়ে এতে ৮ দফা দাবি তুলে ধরনে বক্তারা।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক বিষয় সমূহের মধ্যে রয়েছে- পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বিষয় ও কার্যাবলী কার্যকরণ এবং উক্ত পরিষদের নির্বাচন অনুষ্ঠিতকরণ; পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন এর বিধিমালা চূড়ান্তকরণ।

আভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত জুম্ম শরনার্থীদের জায়গা-জমি প্রত্যর্পণ ও তাদের নিজস্ব জায়গা-জমিতে পুনর্বাসন, চুক্তির সাথে সামঞ্জস্য বিধানের জন্য অন্যান্য সংশ্লিষ্ট আইনসমূহ সংশোধন, অস্থানীয়দের নিকট প্রদত্ত ভূমি ইজারা বাতিলকরণ, পার্বত্য চট্টগ্রামের সকল চাকুরীতে জুম্মদের অগ্রাধিকার ভিত্তিতে তিন পার্বত্য জেলার স্থায়ী অধিবাসীদের নিয়োগ ইত্যাদি বিষয়গুলো বাস্তবায়নে কোন সরকার অদ্যাবধি কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]