বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

2025-12-02T14:04:39+00:00
2025-12-02T16:05:12+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মোংলা সমুদ্র বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:০৪ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ৪:০৫ পিএম
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দর সোমবার (১ ডিসেম্বর) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ১৯৫০ সালের ১ ডিসেম্বর ‘চালনা পোর্ট’ নামে যাত্রা শুরু করা এ বন্দরটি ১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্টের অধীনে মোংলা পোর্ট অথরিটি হিসেবে রূপান্তরিত হয়। দীর্ঘ এ পথচলার ৭৫ বছর পূর্তিতে বন্দর এলাকাজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। 

দিবসের প্রথম প্রহরে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব জাহাজ এক মিনিটের জন্য বিরতিহীন হুইসেল বাজিয়ে বন্দর দিবসকে স্মরণীয় করে রাখে।

সকালে বন্দর সদর দপ্তর থেকে জেটি ফটক পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ বন্দর ব্যবহারকারীরা। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বেলুন ও কবুতর উড়িয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

পরে জেটি এলাকায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দেন সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন-অ.দা.) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বন্দরের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ কাজে বিশেষ অবদান রাখায় আরও ৮ জনকে সম্মাননা প্রদান করা হয়। 

এছাড়া বন্দর ব্যবহারকারী হিসেবে জাহাজ আনা, কয়লা পরিবহন, সার, সাধারণ পণ্য, গ্যাস, কন্টেইনার, গাড়ির জাহাজ আনয়ন এবং মালামাল হ্যান্ডলিংসহ বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা ২৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। গত এক বছরে পি.আর.এল ভোগরত ৫৬ জন কর্মকর্তা-কর্মচারীকেও বিদায় সংবর্ধনা জানানো হয়।

উদযাপনের মধ্যেই তুলে ধরা হয় ২০২৪-২৫ অর্থবছরে বন্দরের সাফল্যের নানা দিক। এ বছর কার্গো হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৮ লাখ ৮০ হাজার মেট্রিক টন, কিন্তু অর্থবছর শেষে বন্দরে হ্যান্ডলিং হয়েছে ১ কোটি ৪ লাখ ১২ হাজার মেট্রিক টন কার্গো, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৫ লাখ ৩২ হাজার টন বেশি। কন্টেইনার হ্যান্ডলিংয়ে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার টিইইউস, অথচ হ্যান্ডলিং হয়েছে ২১ হাজার ৪৫৬ টিইইউস। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৩ কোটি ৮৭ লাখ টাকা, যা অতিক্রম করে আয় হয়েছে ৩৪৩ কোটি ৩০ লাখ টাকা। নীট মুনাফার লক্ষ্যমাত্রা ২০ কোটি ৪৬ লাখ টাকা থাকলেও অর্জিত হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় দ্বিগুণেরও বেশি।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং নিয়মিত ড্রেজিং কার্যক্রমের ফলে এখন প্রতি ঘণ্টায় ২৪টিরও বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে পাঁচটি জেটিতে একযোগে পাঁচটি জাহাজ হ্যান্ডলিং করা যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বন্দরে এসেছে ৩৫৬টি জাহাজ, হ্যান্ডলিং হয়েছে ১৩ হাজার ৮৫৪ টিইইউস কন্টেইনার, ৪ হাজার ১৩৯টি গাড়ি এবং ৪৪ লাখ টনের বেশি পণ্য।

পার্শ্ববর্তী দেশগুলোর ট্রানজিট পণ্য মোংলা বন্দর ব্যবহারের ফলে এ এলাকার যোগাযোগ ও বাণিজ্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। স্থল, নৌ এবং রেলপথের মাধ্যমে রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের পণ্য পরিবহন আরও সহজ ও দ্রুত হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। 

ইতোমধ্যে Port Reception Facility (PRF) প্রকল্প সম্পন্ন হয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এর মাধ্যমে দুর্ঘটনাজনিত তেল নিঃসরণ হলে দ্রুত তা অপসারণ করে নদী ও সামুদ্রিক পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে মোংলা বন্দর বর্তমানে খাদ্যশস্য, সার, মেশিনারিজ, এলপিজি গ্যাস, তেল, কয়লা, পাথর, গাড়ি, ভুট্টা, তেলবীজসহ নানান পণ্য আমদানি এবং চিংড়ি, সাদামাছ, পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, কাপড় ও জেনারেল কার্গো রপ্তানির মাধ্যমে দেশের আর্থিক প্রবাহকে গতিশীল রাখছে। বন্দরকে আরও আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে একাধিক প্রকল্প চলমান রয়েছে, আর ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে নতুন প্রকল্পও গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]