ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৭ ডিসেম্বর) রিপোর্টাস ইউনিটির প্রাঙ্গনে কেক কাটা ও শোভাযাত্রা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের সাবেক সাংসদ সদস্য ও বিএনপি মনোনীত এবারের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন ও সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম। বক্তব্য রাখেন ইউনিটির সাবেক ও বর্তমান নেতারা।
এ সময়ে বিভিন্ন বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ফেনীর বিপুল সংখ্যক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ