গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

2025-12-14T16:01:44+00:00
2025-12-14T16:01:44+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গাইবান্ধায় সেবা সপ্তাহের উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:০১ পিএম 
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) গাইবান্ধায় সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 

সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ। ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহের আয়োজন করে গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। 

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে সেবা সপ্তাহের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মোঃ আমজাদ হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিদেশগামী সেবা নিতে আসা লোকজন।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নেশারুল হক বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। 

সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা, শোভাযাত্রা, জেলা পর্যায়ে আলোচনা সভা, চাকরি মেলা, মাইকিং, লিফলেট বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।
 
প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]