নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

2025-12-28T19:11:09+00:00
2025-12-28T19:11:09+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:১১ পিএম 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু। রোববার (২৮ ডিসেম্বর) বিকালে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু ও খাইরুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা,সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত, পৌর বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি, জেলা ড্যাবের সভাপতি ডা. ইসকেন্দার আলী, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: শাহানুর রহমান গোলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি তৌফিকুর রহমান বাবু, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, এপিপি সাব্বির আহম্মেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা যুবদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) দেওয়ান ফারুক প্রমুখ।

মনোনয়ন জমা দিয়ে জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশাবাদী বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই আসন দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিব। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করব।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]