পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

2025-12-29T15:55:16+00:00
2025-12-29T15:55:16+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সুশাসনের জন্য নাগরিক-সুজন তেঁতুলিয়া উপজেলা কমিটি গঠন
সভাপতি আসলাম ও সাধারণ সম্পাদক এম এ বাসেত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম 
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকালে তেঁতুলিয়া মহানন্দা ইকো কর্টেজ হলরুমে 'সুজন-সুশাসনের জন্য নাগরিক” তেঁতুলিয়া উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে সূজনের প্রশিক্ষণপ্রাপ্ত ভলেন্টিয়ার ও সাংবাদিক এম এ বাসেত এর সঞ্চালনায় অনুষ্ঠানে সূজন সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন সুজনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ডিজার হোসেন বাদশা এবং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন ভলেন্টিয়ার মো. শফিউল্লাহ রিপন। 

অনুষ্ঠানে মক্ত আলোচনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক-মো. জাহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত তড়িৎ প্রকৌশলী- স্বপন সেন, ব্যবসায়ী মন্জুর আলম সিদ্দিকী, জয়ীতা মরর্জিনা খাতুন, রণচন্ডি কিন্ডার গার্ডেন এর অধ্যক্ষ সোহেল রানা,  সহকারি শিক্ষক সুফিয়া বেগম ও সাংবাদিক ফরিদ হোসেন। 

অনুষ্ঠানে ২য় পর্বে কমিটি গঠন সম্পর্কে উপস্থিত সবার সিদ্ধান্তে পূর্বের ৫ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি  বিলুপ্তি ঘোষণা করেন  সুজনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ডিজার হোসেন বাদশা। পরে সবার মতামতের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ৩২ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আসলাম এবং সাধারণ সম্পাদক পদে এম এ বাসেত (পরিচালক আহনাফ সিটিআই ও সাংবাদিক) এবং সাংগঠনিক পদে মন্জুর আলম সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে।  

এসময় নব গঠিত সুজনের তেঁতুলিয়া উপজেলার কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে সুজনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ও ভলেন্টিয়ার যৌথভাবে তেঁতুলিয়া উপজেলা নবগঠিত সুজন কমিটির অনুমোদিত নামের তালিকা কাগজ হাতে তুলে দেন। এই কমিটি আগামী নির্বাচন পর্যবেক্ষন সহ সূজনের কেন্দ্রীয় নির্দেশান অনুযায়ী ২ বছর কাজ করবে। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]