চট্টগ্রাম অফিস

সারাদেশ

2025-12-29T16:49:37+00:00
2025-12-29T16:49:37+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আধা ঘণ্টার যানজটে ভোগান্তি
কালুরঘাট সেতুতে চেইন টানায় থামল পর্যটক এক্সপ্রেস
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম 
কালুরঘাট সেতুর ওপর কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের জরুরি চেইন টানার ঘটনায় ভয়াবহ যানজট ও চরম জনভোগান্তির সৃষ্টি হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ট্রেনটি সেতুর মাঝখানে হঠাৎ থেমে গেলে এই পরিস্থিতির উদ্ভব হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম নগরীর পশ্চিম পাড় থেকে বোয়ালখালীর পূর্ব পাড়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনের ভেতর থেকে কেউ ভুলবশত জরুরি চেইন (ইমার্জেন্সি চেইন) টেনে দিলে ভ্যাকুয়াম ব্রেক সক্রিয় হয়ে ট্রেনটি সেতুর ওপরই থেমে যায়।

কালুরঘাট সেতুটি একই সঙ্গে রেল ও সড়ক চলাচলের জন্য ব্যবহৃত হওয়ায় ট্রেন থামার সঙ্গে সঙ্গেই সেতুর দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। এতে বোয়ালখালী ও চট্টগ্রাম শহরমুখী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানালীহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রেনের ভেতর থেকে যাত্রীদের কেউ ভুল করে জরুরি চেইন টেনে দিলে ট্রেনটি সেতুর ওপর থেমে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং প্রায় আধা ঘণ্টা পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধা ঘণ্টা ট্রেন আটকে থাকায় সেতুর দুই পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুরের তীব্র রোদে বাস, সিএনজি ও ছোট যানবাহনে থাকা যাত্রীদের—বিশেষ করে নারী ও শিশুদের—চরম কষ্ট সহ্য করতে হয়। ট্রেনটি সেতু অতিক্রম করার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লেগে যায়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]