পাবনা প্রতিনিধি

সারাদেশ

2025-12-29T18:33:23+00:00
2025-12-29T18:33:23+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রাতে নিখোঁজ, পরদিন মিলল পলাতক আসামীর মরদেহ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম 
পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার অরনকোলা হারুখালী মাঠের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান অরনকোলা হাটপাড়া এলাকার আবু বক্করের ছেলে। তিনি তিনটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত থেকে মেহেদী হাসান নিখোঁজ ছিলেন। সারারাত পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার দুপুরে স্থানীয়রা বাড়ির অদূরে হারুখালী মাঠের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]