লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

2026-01-02T16:01:51+00:00
2026-01-02T18:42:54+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে নিজের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ৬:৪২ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের ব্যবহৃত সরকারি রাইফেলের গুলিতে মো. নাসিম উদ্দীন (২৪) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম উদ্দীন ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সীমান্তে নিয়মিত টহলে যাওয়ার জন্য ইউনিফর্ম পরিধান করে নিজের অস্ত্র বুঝে নেন সিপাহী নাসিম। এরপর তিনি ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের সীমানার ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি চালান। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আত্মহত্যার কারণ সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ছোটবেলায় মা মারা যাওয়ার পর নাসিম তার চাচার কাছে বড় হন। তার বাবা চারটি বিয়ে করেছেন এবং দুই মাস আগে আরও একটি বিয়ে করেন। পারিবারিক এসব বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিষণ্নতা ভুগছিলেন। পাঁচ দিন আগে তিনি জরুরি ছুটিতে গিয়েছিলেন এবং দুই দিন আগে কাজে যোগ দেন।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তিনি নিজের অস্ত্র দিয়ে নিজের বুকেই গুলি করেছেন। তবে আমরা ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। আমাদের নিজস্ব তদন্ত চলমান রয়েছে এবং পুলিশও তাদের নিয়ম অনুযায়ী তদন্ত করছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]