ফেনী প্রতিনিধি

সারাদেশ

2026-01-07T14:19:25+00:00
2026-01-07T14:19:25+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
‘পুলিশ ও আনসার কাঁধে কাঁধ মিলিয়ে নিরপেক্ষ ভোট উপহার দিবো’
ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২:১৯ পিএম 
পুলিশ ও আনসার ভাই ভাই এ দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে ভোট কেন্দ্রে থেকে অবাধ সুষ্ঠু  নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম। 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা আনসার কমান্ড্যন্ট কার্যালয়ে ফেনী সদর উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণে, প্রশিক্ষণ প্রদান কালে এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার আরো বলেন, নির্বাচনে পুলিশের ছেয়ে আনসার ভিডিপির সদস্যদের শক্তি অনেক বেশি, তারা জনবলেও বেশি দায়িত্ব পালন করে থাকে। এ ছাড়াও আনসার সদস্যরা স্থানীয় বাসিন্দা হওয়ায় তারা সঠিক ভাবে দায়িত্ব পালনের চেষ্টা করে। আগামী নির্বাচনে সকল আনসার ভিডিপির সদস্য ভোট কেন্দ্রে ভোটার, দায়িত্ব প্রাপ্ত পুলিশ, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পর্যবেক্ষক, সাংবাদিকসহ সংশিষ্টদের সাথে সুন্দর, নম্র, ভদ্র ও মার্জিত ব্যবহার করতে হবে। কেন্দ্রে কারো দ্বারা মনে কষ্ট পেলে উর্ধতন কর্মকর্তাকে অবহিত করবেন, কারো সাথে বিবাদে জড়াবেন না। ভোট গ্রহণের আগের দিন থেকে নির্বাচনের ভোট বক্স ও সরঞ্জামাধী নির্দিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া পর্যন্ত  আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার শফিকুল ইসলাম আরো বলেন,  মাদক নিয়ন্ত্রণে, চুরি, ছিনতাই রোধে সকল সদস্য কে স্ব স্ব অবস্থান থেকে  কাজ করতে হবে।

প্রশিক্ষণে জেলা আনসার কমান্ড্যন্ট মো: হেলাল উদ্দীনসহ আনসার ভিডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে ফেনী সদর উপজেলার দেড় শতাধিক যুবক অংশ গ্রহন করেন। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]