পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

2026-01-07T17:27:27+00:00
2026-01-07T17:27:27+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
তেঁতুলিয়া ইউএনও’র মাধ্যমে ভ্যানগাড়ী পেয়ে খুশি প্রতিবন্ধী সমুন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম 
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে অটোভ্যানগাড়ী পেয়ে খুশি প্রতিবন্ধী সুমন। 
বুধবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ চত্বরে  তেঁতুলিয়া নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু তাকে এই ভ্যানগাড়ী প্রদান করেন।

ইউএনও’র মাধ্যমে ভ্যানগাড়ীর চাবি হাতে পেয়ে প্রতিবন্ধী সুমন আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। সমুন বলেন, আমি একটি ভ্যানগাড়ীর জন্য আগে অনেকের কাছে গেছি কিন্তু কেউ আমাকে পাত্তা দেয়নি। আমি একজন প্রতিবন্ধী হয়ে একটি ভাঙ্গা ভ্যান গাড়ী চালিয়ে পরিবার পরিজনের খরচাদি চালাতাম। এতে আমার খুব কষ্ট হতো। এখন ইউএনও স্যারের মাধ্যমে এখন নতুন ভ্যানগাড়ী পেলাম। আল্লাহ স্যারকে ভালো করবে। সুমনের পিতা বলেন, আমার ছেলের আগে খুব কষ্ট হতো। এখন এই ভ্যানগাড়ী পাওয়ায় কষ্ট লাঘব হবে। 

উপজেলা সমাজ সেবা অফিসার আবু তাহের জানান, ভিক্ষুক পূর্নবাসন কার্যক্রমের আওতায় এরআগে ৪টি  এবং আজকে একটি সহ মোট ৫টি অটোভ্যান গাড়ী, ৫জনকে দোকান ঘর এবং একজনে গরু  কিনে দেয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু বলেন, সুমন একজন প্রতিবন্ধী নিজে ভিক্ষাবৃত্তি না করে একটি ভাঙ্গাভ্যানগাড়ী চালিয়ে  সংসার চালান একজন স্থানীয় সাংবাদিকের মাধ্যমে ৭দিন আগে বিষয়টি জানতে পারি।  আজকে তাকে একটি অটোভ্যানগাড়ী প্রদান করা হলো। আমার বিশ্বাস এই ভ্যানগাড়ী প্রাপ্তির মাধ্যমে সুমনের কষ্ট লাঘব হবে এবং প্রতিবন্ধী হিসেবে সে সমাজের বোঝা নয় একজন সাধারণ মানুষ হিসেবে বসবাস করবে।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]