দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-01-07T19:23:38+00:00
2026-01-07T19:23:38+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুর রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা নিয়ে গণশুনানি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম 
বাংলাদেশ রেলওয়ের সেবা ও ব্যবস্থাপনায় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের লক্ষ্যে দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল বেলা ১১টায় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত এ গণশুনানিতে যাত্রীসেবা উন্নয়ন, ট্রেন পরিচালনা, স্টেশন ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যাসহ বিভিন্ন বিষয়ে সাধারণ যাত্রীরা তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন। রেলওয়ে কর্তৃপক্ষ এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেয়।

গণশুনানিতে সাধারণ যাত্রীদের পাশাপাশি গণমাধ্যমকর্মী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, বুদ্ধিজীবীসহ দিনাজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা। সভাপতিত্ব করেন লালমনিরহাট বিভাগের বিভাগীয় প্রকৌশলী মো. শিপন।

এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লালমনিরহাট বিভাগীয় কমান্ড্যান্ট মো. মোরশেদ আলম, সহকারী নির্বাহী প্রকৌশলী মো. নুরুজ্জামান, ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শেখ ফরিদ, সহকারী কমার্শিয়াল অফিসার জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট এ. বি. এম. জিয়াউর রহমানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গণশুনানির আয়োজন করে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় প্রকৌশলী ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]