খুলনা প্রতিনিধি

সারাদেশ

2026-01-08T13:44:33+00:00
2026-01-08T13:44:33+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সামাজিক সংগঠন “নিরাপদ খুলনা চাই” এর আত্মপ্রকাশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ পিএম 
একটি অ-রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিরাপদ খুলনা চাই এর একটি আড়ম্বরপূর্ণ আত্মপ্রকাশ অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সরদার বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা, পরিবেশবিদ, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান, প্রধান বক্তা ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি, নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, সম্মানীত অতিথি নাগরিক নেতা, সাংবাদিক, রোটাঃ আলহাজ্ব সরদার আবু তাহের, বিশেষ আলোচক সাংবাদিক মিয়া বদরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম সবুজ এবং সিনিয়র সহ-সভাপতি কবি নাজমুল তারেক তুষার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শাহীনুর রহমান, শিরোমনি যুব উন্নয়ন সংস্থার প্রমি আক্তার লিজা, অ্যাডঃ তারেক শাহরিয়ার মেজবাহ, গাজী সালাহ উদ্দিন আনসারী, আব্দুল্লাহ আল মামুন, কিংকর রাহা, মোঃ আব্দুল আলিম, মনিরা মনি, সুমাইয়া আক্তার, সাদিয়া আক্তার প্রমুখ।

এ সময় প্রধান অতিথি নতুন সংগঠনের নির্বাচিত কমিটি ঘোষণা করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]