খুলনা প্রতিনিধি

সারাদেশ

2026-01-08T14:22:48+00:00
2026-01-08T14:22:48+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
খুলনায় যুবক গুলিবিদ্ধ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ২:২২ পিএম 
খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে রানা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের যাব্দিপুর বউ বাজারের তাফসীর গাজীর দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে যায়।

আহত রানা আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামের হোসেন শেখের ছেলে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাত পৌনে ৮টার দিকে রানাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দুটি গুলি করে। গুলি দুইটি তার বাম হাতে এবং পিঠে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা কার্তুজসহ একটি দেশি তৈরি শাটার গান ফেলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করেছে। ঘটনার পরপর পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]