দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2026-01-10T18:54:43+00:00
2026-01-13T13:23:48+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আপিলে বৈধ হলেন কাজী তোফায়েল আহমদ
হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ১:২৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থীত প্রার্থী কাজী তোফায়েল আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে বুধবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়। এর ফলে  ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন।

এর আগে গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কাজী তোফায়েল আহমদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিষয়টিকে অনিচ্ছাকৃত ও কারিগরি ত্রুটি উল্লেখ করে প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিল আবেদনে কাজী তোফায়েল আহমদ দাবি করেন, তিনি বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সংবিধান ও আইন অনুযায়ী সকল যোগ্যতা পূরণ করেন। মনোনয়নপত্র দাখিলের সময় অনিচ্ছাকৃতভাবে হলফনামা সংক্রান্ত একটি ত্রুটি রয়ে গেলেও পরবর্তীতে তা সংশোধন করে যথাযথ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সম্পূর্ণ ও সঠিক এফিডেভিট দেয়া হয়েছে। সংশোধিত এফিডেভিটসহ প্রয়োজনীয় কাগজপত্র আপিলের সঙ্গে সংযুক্ত করা হয়।

আপিল শুনানিকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে মত দেন যে, প্রার্থীর ক্ষেত্রে ত্রুটিটি ছিল অপ্রত্যাশিত ও সংশোধনযোগ্য। নির্বাচন আইনের আলোকে এমন কারিগরি ত্রুটি সংশোধনের সুযোগ রয়েছে। সবকিছু পর্যালোচনা শেষে আপিল মঞ্জুর করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থিতা ফিরে পেয়ে কাজী তোফায়েল আহমদ বলেন, আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রাখি। আপিল গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ–বাহুবল আসনের মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করতে চাই।

এদিকে, মনোনয়ন বৈধ ঘোষণার খবরে নবীগঞ্জ ও বাহুবল এলাকায় কাজী তোফায়েল আহমদের সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]