জাবি প্রতিনিধি

সারাদেশ

2026-01-14T13:43:13+00:00
2026-01-14T13:43:13+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পুনর্বিবেচনার দাবিতে জাবিতে প্রাণরসায়ন সংসদের প্রতিবাদ
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:৪৩ পিএম 
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত সাম্প্রতিক জরুরি নির্দেশনা সংশোধন এবং ডায়াগনস্টিক ল্যাবরেটরি রিপোর্টে সিগনেটরি অথরিটি বিষয়ে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে প্রাণরসায়ন সংসদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত স্মারক নং– স্বা: অধি:/হাস:/নির্দেশনা/২০২৫/১৫ (তারিখ: ০৫/০১/২০২৬)–এর ৫ নম্বর ধারায় শুধুমাত্র বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকদের ডায়াগনস্টিক ল্যাব রিপোর্টে সিগনেটরি অথরিটি দেওয়ার নির্দেশনা অস্পষ্ট ও বৈষম্যমূলক। এ নির্দেশনা কার্যকর হলে বায়োকেমিস্টসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দীর্ঘদিনের অবদান ও পেশাগত দক্ষতা উপেক্ষিত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

প্রাণরসায়ন সংসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হেল কাফী বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনাই আমাদের মূল দাবি। প্রায় পাঁচ দশক ধরে বায়োকেমিস্টরা ল্যাবভিত্তিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। কোভিড-১৯ মহামারির সময়ও তাদের অবদান ছিল অনস্বীকার্য। উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত বায়োকেমিস্টরা ল্যাব রিপোর্ট বিশ্লেষণ ও প্রক্রিয়া পরিচালনায় সম্পূর্ণ যোগ্য। তাই কেবল বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকদের সিগনেটরি অথরিটি দেওয়ার সিদ্ধান্তকে আমরা অযৌক্তিক মনে করি।”

সংসদের সভাপতি এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফুল হাসান বলেন, “ডিজি হেলথের প্রজ্ঞাপনের ৫ নম্বর দফায় বায়োকেমিস্টদের ভূমিকা কার্যত অস্বীকার করা হয়েছে। অথচ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে বায়োকেমিস্টরা টেস্ট ভ্যালিডেশন, ফলাফল বিশ্লেষণ এবং রোগের সঙ্গে রিপোর্টের সম্পর্ক নির্ণয়ে দক্ষতা অর্জন করেন। রোগ নির্ণয় একটি সমন্বিত প্রক্রিয়া, যেখানে চিকিৎসক ও বায়োকেমিস্টসহ সব বিশেষজ্ঞের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।”

মানববন্ধনে সংহতি প্রকাশ করে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় কেবল বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকদের সিগনেটরি অথরিটি দেওয়ার বিষয়টি অস্পষ্ট ও বৈষম্যমূলক। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বায়োকেমিস্টরা রোগ নির্ণয়, ল্যাব রিপোর্ট বিশ্লেষণ, কোয়ালিটি কন্ট্রোল এবং আধুনিক ডায়াগনস্টিকসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এ সিদ্ধান্ত বহাল থাকলে স্বাস্থ্যসেবা খাত ক্ষতিগ্রস্ত হবে এবং অসংখ্য গ্রাজুয়েটের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, ডায়াগনস্টিক ল্যাব রিপোর্টের সিগনেটরি অথরিটি সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত সংশোধন করে বায়োকেমিস্টসহ সংশ্লিষ্ট সব বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করতে হবে। এতে একটি সমন্বিত, কার্যকর ও টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে তারা মত প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ডিজি হেলথ কর্তৃক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারসমূহের জন্য জারিকৃত নির্দেশনার ৫ নম্বর ধারায় শুধুমাত্র বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকদের মাধ্যমে টেস্ট রিপোর্টে স্বাক্ষরের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]