মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডো মাগুরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের এম আর রোডে অবস্থিত ইসাডোর কার্যালয়ে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মো. আবু মুসা, ইসাডোর চেয়ারম্যান মো. হাসানুজ্জামান খান এবং ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ইসাডোর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র এবং দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও ইসাডো গরিব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে কাজ করে যাবে।
প্রতিনিধি/একে