খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

2026-01-17T15:34:59+00:00
2026-01-17T15:34:59+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি, অপপ্রচারের বিরুদ্ধে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম 
ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি। দলের কার্যক্রম চলান থাকবে বলে জানিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বিরুদ্ধে সোসাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে ব্যাখা তুলে ধরে প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে সংগঠনটি। 

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর পার্টির কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) সমীরণ চাকমা (চারমিং), সাধারন সম্পাদক অমল কান্তি চাকমা,সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দিপন চাকমা,কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ পার্টি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এতে জানানো হয়, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দূর্নীতি,অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণসহ অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজার জাতকরণসহ আরও নানাধরনের সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবী হারানোর ভয়ে তার অনুগত ২০/২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান।

এই ঘটনায় সোশাল মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়েছে জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়, বিশ্বস্ত  সূত্রে জানতে পারলাম তিনি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছে। 

সেই সাথে তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে সোস্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে বানোয়াট ও বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত করার মত একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষনা ষড়যন্ত্রের অংশ বলে জানানো হয়। কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ব্যতিত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন জানিয়ে অবান্তর এই ঘোষনার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতারা। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]