মাগুরা প্রতিনিধি

সারাদেশ

2026-01-17T19:32:31+00:00
2026-01-17T19:32:31+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম 
মাগুরায় সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এ শ্লোগান নিয়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় শহরের সৈয়দ আতর আলী রোডে প্রিমিয়াম কাচ্চি রেস্টুরেন্ট হল রুমে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মাগুরা জেলা শাখা।

সভায় সুজন মাগুরা জেলা শাখার সভাপতি খান শরাফত হোসেনের  সভাপতিত্বে যথাক্রমে বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম আর খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ মিরাজুল ইসলাম, মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান, এ্যাডভোকেট অমিত মিত্র, মাগুরা জেলার ইতিহাস গবেষক তাসুকুজ্জামান, জেলা এনজিওর আব্দুল হালিম, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শেখ ইলিয়াস মিথুনসহ  আরো অনেকে।

সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ  ভাবনা নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন।

বক্তারা বলেন, বাংলাদেশে অতীতে বিগত সংসদ নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। ফলে ভোটাররা তাদের ভোটাধিকার অধিকার বঞ্চিত ছিল এবং গণতান্ত্রিক ব্যবস্থাও ভেঙ্গে পড়ে ছিল। তাই গণতান্ত্রিক উত্তরণের জন্য নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম। সার্বিক দায়িত্ব ছিলেন দি হাঙ্গার প্রোজেক্টের যশোরের জেলা সমন্বয়কারী মোঃ গিয়াস উদ্দিন। বৈঠকে মুক্তিযোদ্ধা, শিক্ষক, এ্যাডভোকেট,নারী নেত্রী,
সমাজসেবক, সাংবাদিক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]