চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

2026-01-21T16:03:10+00:00
2026-01-21T16:03:10+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চাঁদপুরের পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৩৫, ৬ জনের প্রত্যাহার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৫ জন প্রার্থী। এসব আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৭০ জন। মনোনয়নপত্র জমা দেন ৪৬ জন। বৈধ প্রার্থী ছিলেন ৩০ জন। ১৬ জনের প্রার্থীতা বাতিল হয়। আপিলে প্রার্থীতা ফেরত পান ১১জন। প্রার্থীতা প্রত্যাহার করেন ৬ জন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, চাঁদপুর-১ (কচুয়া): এই আসনে মননোয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন। জমা দিয়েছে ৭ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিলো ৪ জন। বাতিল হয় ৩ জন। আপিলে ফেরৎ প্রার্থীর সংখ্যা ৩ জন। একজন প্রত্যাহারের পরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ৬ জন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ): এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২০ জন। জমা দিয়েছে ১২ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিলো ৫ জন। বাতিল হয় ৭ জন। আপিলে ফেরৎ প্রার্থীর সংখ্যা ৫ জন। দুইজন প্রত্যাহারের পরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ৮ জন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর): এই আসনে মননোয়নপত্র সংগ্রহ করে ৯ জন। জমা দিয়েছে ৯ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিলো ৮ জন। বাতিল হয় ১ জন। আপিলে ফেরৎ প্রার্থীর সংখ্যা ১ জন। দুইজন প্রত্যাহারের পরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ৭ জন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন। জমা দিয়েছে ১০ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিলো ৬ জন। বাতিল হয় ৪ জন। আপিলে ফেরৎ প্রার্থীর সংখ্যা ২ জন। বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ৮ জন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে ১১ জন। মনোনয়নপত্র জমা দেন ৮ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন। বাতিল হয় ১ জন। একজন প্রত্যাহারের পরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ৬ জন।

এসব আসনের মধ্যে বিএনপির একক প্রার্থী থাকলেও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলটির প্রতিদ্বন্দ্বি রয়েছেন বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান।

এছাড়াও ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনিসুর রহমান শেষ দিনে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। যার ফলে এই আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াত প্রার্থী আবু নসর মো. মকবুল আহমদ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]