খুলনা প্রতিনিধি

সারাদেশ

2026-02-13T16:01:39+00:00
2026-02-13T16:01:39+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
খুলনায় কুড়াল দিয়ে কুপিয়ে স্বামী হত্যা, স্ত্রী পলাতক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম 
খুলনার রুপসায় স্বামীকে কুড়াল দিয়ে গলা কেটে হত্যা করে স্ত্রীর পলায়নের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রুপসা উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। রূপসা থানার অফিসার ইনচার্জ মীর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আনুমানিক ২২ বছর আগে দাকোপের বাজুয়া এলাকার হিন্দু  মুরারি (৪৫) থেকে মুসলমান হয়ে মোহর আলী নাম ধারন করেন। এরপর রূপসার জয়পুরে হোসনেয়ারাকে বিয়ে করে এখানেই বসবাস করতেন। মিষ্টির দোকানে কারিগর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের ছেলে শিমুল হোসেন জানায়, তার বাবা মোহর আলী ডুমুরিয়ার কৈয়া বাজারে মিষ্টির দোকানের কারিগর ছিলেন। বৃহস্পতিবার রাতে সে কর্মস্থল থেকে বাড়িতে আসে। বাবা-মা পাশের ঘরে ঘুমিয়ে ছিল। খুব ভোরে তার মা হোসনেয়ারা বেগম পুতুল তাদের রুমের দরজা নক করে। শিমুল ঘুম থেকে উঠলে তাকে ঘরের দরজা খোলা রাখার কথা বলে বের হয়ে যায়। শিমুল পুনরায় ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে ছয়টার দিকে তার দুলাভাইয়ের ডাক চিৎকারে এসে দেখে পিতা মোহর আলীর রক্তাক্ত নিথর দেহ। এ সময় তার মাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এরপর তারা পুলিশে খবর দেয়।

শিমুল আরও জানায়, বাবাকে হত্যা করে মা হোসনে আরা বেগম নিজের প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে পালিয়ে গেছে। তাকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না।

রূপসা থানার অফিসার ইনচার্জ মীর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]