সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ২,৮১৫টি আমের চারা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং পরিবারের পুষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৮১৫টি

2026-08-27T10:43:40+06:00
2026-08-27T10:43:40+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ২,৮১৫টি আমের চারা বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৪৩ এএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং পরিবারের পুষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৮১৫টি আমগাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘাটিয়ালটারী গ্রামে ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত গার্লস সাপোর্টার প্রজেক্টের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুন্নবী এবং স্পন্সরশিপ সহকারী শিমু আক্তারসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, উপজেলার বড়ভিটা, শিমুলবাড়ী ও ফুলবাড়ী ইউনিয়নের অধিকারভোগীদের মধ্যে এসব আমগাছের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বাড়ির আঙিনা ও আশপাশে ফলজ গাছের সংখ্যা বাড়ানো, পরিবারের পুষ্টি নিশ্চিত করা এবং ভবিষ্যতে পারিবারিক আয় বৃদ্ধির সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

চারা পেয়ে অধিকারভোগীরা দাতা সংস্থা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাড়ির আঙিনা ও আশপাশে এসব চারা রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা বলেন, শুধু চারা বিতরণ করলেই পরিবেশবান্ধব উদ্যোগের সুফল পাওয়া সম্ভব নয়। গাছগুলো যথাযথভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বড় করে তুলতে হবে। একই সঙ্গে সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।


দেশ বার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণের বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
নজরুলের গান গেয়েই রাজপথে নেমিছিল ছাত্ররা : রিজভী

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]