দেশবার্তা প্রতিবেদক

স্বাস্থ্য

2026-06-08T13:52:02+00:00
2026-06-08T17:50:32+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
স্বাস্থ্য
বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ
‘আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার’
স্বাস্থ্যমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৫২ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৫:৫০ পিএম
রাজধানীর আদ্-দীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে সরকার পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে আরও দুই দিন সময় নেওয়া হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার (৯ জুন) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সোমবার (৮ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বাপি) কর্তৃক অনুদান হিসেবে ১ লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবজাতক মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় সরকার আইনজীবী নিয়োগ করে সঠিকভাবে প্রতিবেদন এবং সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আইনজীবী নিয়োগ করে শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে কি না, সে ব্যাপারে সরকারের কিছু বলার নেই। তবে ক্ষতিপূরণের কারণে তাদের বিরুদ্ধে সরকারের নেওয়া আইনি সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না।

আসন্ন ডেঙ্গু মৌসুমে সরকারের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় স্যালাইন মজুত রাখা জরুরি এবং এরই অংশ হিসেবে সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে। বর্তমানে সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন মজুদ রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা না দেওয়ায় অনেক শিশুর মৃত্যু হয়েছে— সংসদীয় কমিটির কাছে দেওয়া এমন বক্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, যা হয়েছে তা সত্যি। তবে এখন সরকার জোরালোভাবে টিকা কার্যক্রম চালিয়ে হাম নির্মূল করতে চায়।

দেশের ফার্মাসিউটিক্যালস খাতের প্রশংসা করে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের তৈরি ওষুধ রপ্তানি হচ্ছে। এই পরিধি আরও বাড়ানোর জন্য সরকার কাজ করছে এবং এ লক্ষ্যে বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]