নাগরিক সেবায় গাফিলতি মিললেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

নাগরিক সেবাদানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোনো বিভাগের বিন্দুমাত্র গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক

2026-08-19T14:27:49+06:00
2026-08-19T14:27:49+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় গাফিলতি মিললেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম 
সংগৃহীত ছবি
নাগরিক সেবাদানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোনো বিভাগের বিন্দুমাত্র গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার সকালে রাজধানীর সাইন্স ল্যাব ও সিটি কলেজ এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় ও ফুটপাত দখলমুক্তকরণে পরিদর্শনের সময় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, কেবল নগর ভবনে বসে থেকে ঢাকা দক্ষিণের মতো বিশাল এলাকা কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। সে জন্য অঞ্চলভিত্তিক গণশুনানি চালু করে সরাসরি এলাকায় গিয়ে নাগরিকদের সমস্যার কথা শোনা ও পরামর্শ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানিয়ে আবদুস সালাম বলেন, বিগত পাঁচ মাস ধরে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নাগরিক উভয় পক্ষকে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এখন মাঠে নেমে তদারকি করার সময় এসেছে। ফলে প্রতি সপ্তাহে অন্তত এক দিন ডিএসসিসির যেকোনো এলাকায় হঠাৎ পরিদর্শনে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব ও প্রকৌশলসহ সব সেবার মান যাচাই করা হবে।

নাগরিকদের দায়িত্বের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অবহেলা করে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে বা পানি জমিয়ে এডিস মশার লার্ভা সৃষ্টির পরিবেশ তৈরি করলে আইন অনুযায়ী কঠোর জরিমানা করা হবে। সবার সমন্বিত সহযোগিতায় ঢাকা দক্ষিণকে একটি ‘ক্লিন ও গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক এলাকার বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স পরীক্ষা করেন এবং ফুটপাতে অবৈধভাবে বসানো ভ্রাম্যমাণ দোকান বাজেয়াপ্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেন।

সমন্বিত এ কার্যক্রমের পাশাপাশি ডিএসসিসির তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ‘এ হোসাইন বিল্ডার’ নামের এক ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা (অনাদায়ে তিন মাসের কারাদণ্ড) করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘রসুই’ রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধ পার্কিংয়ের অপরাধে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘি তৈরির অভিযোগে কারখানা সিলগালা
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ২

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মায়ের সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিফার
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
ভারতীয় সেনাপ্রধান নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]