মাগুরায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি ও আনন্দ র্যালির আয়োজন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ উপলক্ষে বেলা ১১টায় মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিনিধি/আরএইচ