টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে পরিবেশবান্ধব ইটের ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মো. নাজমূল হুদা। ‘পরিবেশ সুরক্ষা এবং গ্রিন কনস্ট্রাকশনের দিকে আমাদের যাত্রা’ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাবিকুন্নাহার।
এ সময় বক্তব্য দেন এসকে অটো ব্রিকের চেয়ারম্যান মাওলানা ফজলুল হক, ত্রিশাল ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক কাঞ্চন সরকার এবং ব্লক ইটভাটা মালিক সমিতির নেতা মো. সেলিম।
সভায় অন্যান্য ইটভাটার মালিকেরাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ