নোয়াখালীতে যুবদল নেতাকে চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় তমরুদ্দী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফকে (৩৮) গ্রেপ্তারের পর সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একাধিক চুরির

2026-08-21T17:12:25+06:00
2026-08-21T17:12:25+06:00
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নোয়াখালীতে যুবদল নেতাকে চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় তমরুদ্দী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফকে (৩৮) গ্রেপ্তারের পর সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একাধিক চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে হয়রানির অভিযোগ উঠেছে হাতিয়া থানা পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি যুবদল নেতা নন; একই নামের অন্য একজন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্থানীয় বিএনপির নেতারা গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, তমরুদ্দী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফকে গ্রেপ্তারের পর তিনটি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে দ্রুত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় তমরুদ্দী ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে হানিফকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের পর তাকে হাতিয়া থানায় না নিয়ে নলচিরা নৌ-পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার তাকে নোয়াখালী জেলা শহরের সুধারাম থানায় পাঠানো হয়। সেখান থেকে তিনটি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দলীয় সূত্র ও স্থানীয়দের ভাষ্য, ২০২৫ সালের একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায় সম্প্রতি আদালত থেকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে হানিফকে আটক করা হয়। তবে তার পরিবার ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ওই মামলায় গ্রেপ্তারের পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২০২৬ সালের তিনটি চুরির মামলায় তাকে আসামি করা হয়েছে।

তমরুদ্দী ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বলেন, মোহাম্মদ হানিফ ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক এবং অতীতে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তিনি অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর তাকে নতুন তিনটি চুরির মামলায় জড়ানো হয়েছে।

তিনি বলেন, "হানিফ অপরাধ করে থাকলে প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু কোনো প্রমাণ ছাড়া তাকে একাধিক চুরির মামলায় জড়ানো গ্রহণযোগ্য নয়। তিনি কোনো পেশাদার চোর বা অপরাধী নন। মিথ্যা মামলায় হয়রানি করে তাকে ফাঁসানো হয়েছে।"

অভিযোগের বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, "যাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে, তিনি বিএনপি বা যুবদলের কোনো পদধারী নন। একই নামের অন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে খোঁজ নিলেই পরিষ্কার হবে।"

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বাধিক পঠিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]