দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দেওয়া এক অভিনন্দন বার্তায় উপাচার্য আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে এবং উচ্চশিক্ষা খাত নতুন গতি পাবে।
বার্তায় তিনি বলেন, রাষ্ট্রপতির বিচক্ষণ দিকনির্দেশনায় দেশের উচ্চশিক্ষা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক মানের উদ্ভাবনী কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। একজন দেশপ্রেমিক ব্যক্তি হিসেবে তিনি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করবেন বলে আমার বিশ্বাস।”
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সাফল্য কামনা করেন।
প্রতিনিধি/আরএইচ