১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে এমন কিছু কাজ করা হয়েছে, যা

2026-08-21T18:50:24+06:00
2026-08-21T18:50:24+06:00
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৫০ পিএম 
সংগৃহীত ছবি
দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে এমন কিছু কাজ করা হয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে আগে হয়নি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে ডাকসুর বর্তমান নেতৃত্ব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তার দাবি, শিক্ষার্থীরাই মনে করেন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এ সময়ে এমন কিছু কাজ হয়েছে, যা আগে হয়নি।

তিনি আরও দাবি করেন, বর্তমান ডাকসুর সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারামারি, সংঘর্ষ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো কর্মকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

একাধিক জরিপের তথ্যের উল্লেখ করে ডাকসুর ভিপি বলেন, ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন, বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগের তুলনায় সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, চিন্তা, প্রশ্ন করা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় একাডেমিক পরিবেশ নিশ্চিত করার কাজও করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তরুণ প্রজন্মের যথাযথ মূল্যায়নের প্রসঙ্গ তুলে সাদিক কায়েম বলেন, গত ৫৫ বছরে দেশের নেতৃত্ব তরুণ ও শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারেনি। ফলে দেশের অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে গিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। দেশে তাদের মেধা বিকাশ ও কাজে লাগানোর জন্য আরও সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বাধিক পঠিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]