বাগেরহাটের কচুয়ায় বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রামে মো. আরিফ শেখের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীর

2026-08-21T15:03:20+06:00
2026-08-21T15:03:20+06:00
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বাগেরহাটের কচুয়ায় বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:০৩ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রামে মো. আরিফ শেখের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীর উপর হামলার অভিযোগ উঠেছে। ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগে বলা হয়েছে, ধোপাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হাওলাদারের নেতৃত্বে একদল লোক বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর, জমি দখলের চেষ্টা এবং স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে দুই নারীকে মারধর এবং একজনকে ধর্ষণের চেষ্টা করারও অভিযোগ রয়েছে।

হামলায় আমজাদ শেখের মেয়ে মুক্তা আক্তার ও আরিফ শেখের স্ত্রী সাথী বেগম আহত হন। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগে হামলায় আফজাল হাওলাদার, মাহফুজ শেখ, কাদের হাওলাদার, রবিউল শেখ, রসুল শেখ, সবুজ মাঝি, সাজিদ শেখ ও হেদো হাওলাদার জড়িত ছিলেন।

এ বিষয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


প্রতিনিধি/ জেএ


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বাধিক পঠিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]