সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

​সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম ওরফে রফু (৫০)

2026-08-21T14:36:29+06:00
2026-08-21T14:50:07+06:00
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
​সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ২:৫০ পিএম
সংগৃহীত ছবি
সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম ওরফে রফু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালের দিকে রফিকুল ইসলাম নিজ বসতবাড়ি সংলগ্ন মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

​এ বিষয়ে নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন কালিগঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রতিনিধি/ জেএ



সর্বশেষ সংবাদ 

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বাধিক পঠিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]