| চলমান বার্তা: |

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুরের পাগলাপীরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিনে সবার অঙ্গীকার হওয়া উচিত—মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান মিলে বাংলাদেশ গড়ে তোলা। পরিশ্রমের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার চেষ্টা করছে।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডও চালু করা হয়েছে। এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার।
এদিকে মঙ্গলবার দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। এরপর বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।
সন্ধ্যায় চট্টগ্রামের জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
দেশবার্তা/এমআর
