রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করেছেন

2026-11-17T14:32:09+06:00
2026-11-17T14:32:09+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৩২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে মূল আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে রায় পড়া শুরু হয়।

আদালত পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা একটি নৃশংস ও অস্বাভাবিক ঘটনা। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

মামলার বিবরণে জানা যায়, রামিসার পরিবার পল্লবীর সেকশন-১১ এলাকায় একটি ভাড়া বাসায় থাকত এবং তার বাবা বনানীর একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল ও স্বপ্না একই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকতেন। রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর সোহেল পালিয়ে গেলেও জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে পুলিশ স্বপ্নাকে আটক করে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ২৫ মে পুলিশ চার্জশিট দাখিল করে। বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামির মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তী সময়ে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং আসামিরা জেল আপিল করেন।

হাইকোর্টের রায়ের পর সন্তোষ প্রকাশ করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে স্বপ্না খাতুনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান খান।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement