রাজধানীর মিরপুরে একটি ভবনের নিচতলায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে পাঁচজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার প্যারিদাস রোডের ৩৩ নম্বর লেনের ৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তি ব্যক্তিরা হলেন ময়না আক্তার (৩৬), মঈন খান (১৫), ফাতেমা (৯), নাদিরা (৩০) ও ফাতেমা (৩০)। তারা ওই ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলার বাসিন্দা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালিতে ক্ষতি হয়েছে।
দেশবার্তা/এমআর