জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়: গোলাম পরওয়ার

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

সংবিধান সংস্কার নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

2026-11-21T15:41:27+06:00
2026-11-21T15:41:27+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়: গোলাম পরওয়ার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সংবিধান সংস্কার নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য তৈরি হবে না বলেও জানান তিনি।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে জুলাই সনদের পক্ষে ৭০ শতাংশ ভোটারের রায়কে কোনো রাজনৈতিক দলের ৫০ শতাংশ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কিংবা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে অগ্রাহ্য করা যায় না। এ সময় রাজনীতি ও রাষ্ট্রকাঠামো সংস্কার প্রশ্নে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল মন্ত্র ছিল ‘জুলাই সনদ’। বিদ্যমান বৈষম্যমূলক রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন সংবিধান ও ব্যবস্থা গড়ার যে অঙ্গীকার রক্ত দিয়ে লেখা হয়েছিল, সরকার তা অগ্রাহ্য করছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেশে আসার ঘোষণা দিয়েছেন, নেতারা নানা ঘোষণা দিচ্ছেন, এরই অংশ হিসেবে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত, গণহত্যা চালিয়েছে। তারা ইসলামী দলকে জঙ্গিবাদ বলে, কিন্তু গোপালগঞ্জে যা করেছে সেটাই আসল জঙ্গিবাদ।

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য তৈরি হবে না। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
রাতের আঁধারে সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ নিধন, এক সপ্তাহেও জানেনি বন বিভাগ
অশান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু
নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement