মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা–আরিচা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে

2025-10-31T18:01:09+06:00
2025-10-31T18:04:26+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
পুলিশ বলছে, কোন তথ্য নেই
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৬:০১ পিএম  আপডেট: ৩১.১০.২০২৫ ৬:০৪ পিএম
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা–আরিচা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলটি প্রায় এক মিনিট ২৫ সেকেন্ড স্থায়ী ছিল এবং পরে সেটির ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত হয়। 

ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের আহবায়ক নাজমুল ইসলাম জনি ও যুগ্ম আহবায়ক সাইমুন হাসান স্বাধীন নেতৃত্বে তের জনের একটি দল ব্যানারসহ মহাসড়কে মিছিল করছে।

ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে’, ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ- শেখ হাসিনার নির্দেশ।’

মিছিলে জনি ও স্বাধীনসহ উপস্থিতরা স্লোগান দেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে বিকেল পৌনে পাঁচটার দিকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানতাম না, আপনার মাধ্যমেই প্রথম শুনছি। যদি নিষিদ্ধ সংগঠন মিছিল করে থাকে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ডিএসবি ও সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেছি, তারাও কোনো তথ্য জানে না।

বিষয়টি নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন কচি বলেন, বিচ্ছিন্ন এলাকায় এমন কিছু হলে না জানা সম্ভব, কিন্তু মহাসড়কের মতো জনবহুল স্থানে দিবালোকে নিষিদ্ধ সংগঠনের মিছিল এটি নিঃসন্দেহে উদ্বেগজনক। পুলিশ যদি তা জানতেও না পারে, তাহলে নাগরিক নিরাপত্তা কতটা নিশ্চিত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তিনি আরও বলেন, এখন পুলিশের অনেক কাজই রুটিনমাফিক চলছে, কিন্তু জনগণের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলায় মনোযোগ কমে গেছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]