পায়াকট বাংলাদেশ সেফ হোম পরিদর্শন করলেন ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা ডিস্ট্রিক্ট ৩৪৫ এর সদস্যগন

দেশবার্তা প্রতিবেদক

বিবিধ

সম্প্রতি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পিছিয়েপড়া সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থা পায়াকট

2025-11-12T17:42:53+06:00
2025-11-12T17:42:53+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিবিধ
পায়াকট বাংলাদেশ সেফ হোম পরিদর্শন করলেন ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা ডিস্ট্রিক্ট ৩৪৫ এর সদস্যগন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম 
সম্প্রতি রাজবাড়ী জেলার  গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পিছিয়েপড়া সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ সেফ হোম পরিদর্শন করেন ইনার হুইল ক্লাব অফ লোবেলিয়া ঢাকা ডিস্ট্রিক্ট ৩৪৫ এর সদস্যগন।

পায়াকট বাংলাদেশ ২০০০ ইং সাল থেকে দৌলতদিয়ার পিছিয়েপরা সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাহিকতায় পায়াকট বাংলাদেশ  ২০০০ ইং সালে সেফ হোম প্রতিষ্ঠা করে। ২০০৭ সাল পর্যন্ত সংস্থার অনুদান থাকলেও ২০০৭ সালের জুলাই থেকে অদ্য পর্যন্ত পায়াকট বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এ সেফ হোমটি পরিচালনা করে আসছে। বর্তমানে এ সেফ হোমে ১৫ টি শিশু মৌলিক সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছে।

সনজিদা আক্তার লিপি, প্রেসিডেন্ট ইনার হুইল ক্লাব এর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহনাজ রাফাত, ডেপুটি ডাইরেক্টর পায়াকট বাংলাদেশ।

অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন মেহনাজ রাফাত, ডেপুটি ডাইরেক্টর, পায়াকট বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসায়েলা করীম, চেয়াম্যান, ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট ৩৪৫। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিরিন আক্তার চৌধুরী, সৈয়দ আনিস রাখি, ভাইস প্রেসিডেন্ট,  রুকসানা নেওয়াজ, ট্রেজারার, সদস্যগনের মধ্যে উপস্থিত ছিলেন ডা. নাসিমা আক্তার, শারমীন হুসাইন,  শাহানাজ মাহমুদ মিতা, কাজী ইসমত আরা মিলি, ডাঃ ফারজানা ইসলাম সম্পা, মুন্নুজান বেগম, ফাতেমা হাসনাত ও জেরিফা হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, পায়াকট বাংলাদেশ দীর্ঘ দিন যাবৎ অনেক বড় মানবিক কাজ করে যাচ্ছে। এ সময় শিশুদের ব্যবহারের জন্য বেশকিছু মালামাল প্রদান করেন এবং তিনি এই শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ১০ জন যৌনকর্মীকে জরায়ু মুখে ক্যান্সারের প্রতিরোধক টিকা প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ 

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ, সবচেয়ে কম বরিশালে
ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন দেড় শতাধিক বসতবাড়ি
মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম
কুড়িগ্রামে আমন মৌসুমে আরও ৫০০ টন ইউরিয়া বরাদ্দ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
সাড়ে সাত বছর পর মুক্ত আকাশে কনডেম সেলে জন্ম নেয়া রাথি
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
বিবিধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]