খুলনা-মোংলা মহাসড়কে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা প্রতিনিধি

সারাদেশ

খুলনা মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা ব্রিজের ওপর একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৩

2025-12-14T13:25:16+06:00
2025-12-14T13:25:16+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
খুলনা-মোংলা মহাসড়কে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:২৫ পিএম 
খুলনা মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা ব্রিজের ওপর একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) আনুমানিক সাড়ে সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সালমান (২৮)। তিনি রামপাল পাওয়ার প্লান্টে কর্মরত একজন শ্রমিক ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়লা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে চলাচলের সময় একটি দ্রুতগতির পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সালমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনায় দায়ী যানবাহন শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সালমানের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]