শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে তফসিল ঘোষণা, ভোট ৯ এপ্রিল

দেশবার্তা ডেস্ক

জাতীয়

শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)

2026-02-24T18:48:03+06:00
2026-02-25T12:55:03+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে তফসিল ঘোষণা, ভোট ৯ এপ্রিল
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ১২:৫৫ পিএম
শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে কোনো গণভোট হবে না। ইসি সচিব জানান, সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। মনোনয়ন সংক্রান্ত আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।

ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে নির্বাচন কমিশনে ঘোষণাপত্র জমা দেন। ফলে একই দিন থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ২১২।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয় পেয়ে বিরোধী দলের আসনে রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]